
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পরে জম্মু ও কাশ্মীরে সরকারের আরোপ করা বিধিনিষেধের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন কংগ্রেস কর্মী তহসীন পুনাওয়া। খবর হিন্দুস্তান টাইমস
তিনি জানান, তিনি বৃহস্পতিবারই জরুরি শুনানি চাইবেন। তিনি, কারফিউ/নিষেধাজ্ঞার প্রত্যাহার এবং ফোন লাইন, ইন্টারনেট এবং নিউজ চ্যানেলগুলো খুলে দেয়ার আবেদন করেছেন।
পুনাওয়ালা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতীসহ অন্যান্য রাজনৈতিক নেতাদের অবৈধ হেফাজত থেকে মুক্তি চেয়েছেন। জম্মু ও কাশ্মীরে চলমান সংকট নিরসনে বিচার বিভাগীয় কমিশন গঠনেরও দাবি জানিয়েছেন এই কংগ্রেস নেত্রী।




