জাতীয়শিরোনাম

ঢামেক হাসপাতালে ডেঙ্গুতে ১৭ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাবিবুর রহমান মাতব্বর (২১) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই হাসপাতালে ১৭ জনের মৃত্যু হলো।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন হাবিবুরের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ৩১ জুলাই তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে দুপুর ২টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়।’
ডা. নাসির আরো জানান, ডেঙ্গু জ্বরে এ নিয়ে ঢামেক হাসপাতালে ১৭ জনের মৃত্যু হলো।
হাবিবুরের মামা আনোয়ার হোসেন জানান, হাবিবুরের বাবার নাম কালাম মাতব্বর। তার বাড়ি ফরিদপুর ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামে। কারওয়ান বাজারে একটি ওয়ার্কশপে কাজ শিখছিলেন তিনি।
আনোয়ার হোসেন বলেন, ‘গত ৩১ জুলাই রোববার থেকে জ্বর হয় হাবিবুরের। এরপর গত বুধবার তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। শনিবার থেকে সে আইসিইউতে ছিল। আজ ভোরের দিকে আমজাদ (৫২) ও মনোয়ারা বেগম (৭৫) এই দুজনের মৃত্যু নিয়ে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ জন।’
ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিম উদ্দিন হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ২৮৩ জন ভর্তি হয়েছে। কয়েক দিনের তুলনায় ভর্তি সংখ্যাটি একটু বেশি। সর্ব মোট ডেঙ্গু রোগী ভর্তি আছে ৬৮০ জন। এ ছাড়া প্রতিদিন অনেক ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করছে। এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button