রাজনীতিশিরোনাম

‘এডিস নিয়ে ব্যস্ত রেখে অপশক্তি যেন কিছু ঘটাতে না পারে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এডিস নিয়ে আমাদের ব্যস্ত রেখে যেন তারা কোনও ঘটনা ঘটাতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। কারণ আগস্ট মাসে অপশক্তির তৎপরতা বেড়ে যায়।
রোববার (৪ আগস্ট) ঢাকার শান্তিনগরে ডেঙ্গু নিয়ে সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
ডেঙ্গু মোকাবিলায় দুই সিটি মেয়র, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়, এমন কোনো কথা বলা যাবে না। বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে মশা নিয়ন্ত্রণে যা যা করা দরকার অবিলম্বে তা করতে হবে।
কাদের বলেন, যতদিন এডিস মশা নিয়ন্ত্রণ না হবে ততদিন চলবে। সবাই নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন। কার্যকর ওষুধের জন্য দুই সিটি করপোরেশন চেষ্টা করছে।
তিনি আরও বলেন, আপনারা লোক দেখানো কাজ করবেন না। প্রোগ্রামে মাইক লাগিয়ে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠান করে দায়িত্ব শেষ করে এডিস মশা নিয়ন্ত্রণ করা যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button