শিক্ষাশিরোনাম

ঢাবির উপাচার্য প্যানেল নির্বাচন ৩১ জুলাই

অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ জুলাই।
বৃহস্পতিবার (১৮ জুলাই) গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয় সিনেটের শিক্ষক ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের নিয়ে একটি চা-চক্রের আয়োজন করেন। সেখানে উপাচার্য সবাইকে প্যানেল নির্বাচনের তারিখ জানান।
প্রায় দুই বছর সাময়িক ভিত্তিতে দায়িত্ব পালনের পর উপাচার্য প্যানেল নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উপাচার্য পদে সাময়িক নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যেল (প্রশাসন) দায়িত্বে ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button