শিক্ষাশিরোনাম

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে মাঠে ঢাবি শিক্ষার্থীরা

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে মাঠে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা। তারা রাজধানীর শাহবাগে সড়ক আবরোধ করে বিক্ষোভ করছেন।
বুধবার (১৭ জুলাই) বেলা ১২টায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এর ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঢাবি অধিভুক্ত কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর এই সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button