উপমহাদেশশিরোনাম

১১ কোটি রুপি ও চারটি ছাগলই ইমরান খানের সম্পদ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মোট সম্পদের পরিমাণ ছয় লাখ ৮৪ হাজার ডলার (প্রায় ১১ কোটি রুপি)। এ ছাড়া ইমরান খানের আছে চারটি বিদেশি মুদ্রার অ্যাকাউন্ট ও চার-চারটি ছাগল।
দি এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেটার থেকে রাজনীতিক হওয়া ইমরান খান হেলিকপ্টারে করে কাজে যান। ইমরানের নেই কোনো নিজস্ব গাড়ি, তাঁর স্ত্রীর নেই কোনো গয়না। পাকিস্তানের নির্বাচন কমিশন এসব তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে দি এক্সপ্রেস ট্রিবিউন।
পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষের ৩৪০ জন রাজনীতিকের অনেকের চেয়ে বেশি সম্পদের মালিক দক্ষিণ এশিয়ার দেশটির এই নেতা। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির সম্পদের পরিমাণ ১৫০ কোটি রুপি। বিলাওয়াল তাঁর বাবা পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির চেয়ে দ্বিগুণ সম্পদের মালিক। আসিফ আলি জারদারির আছে এক কোটি ৬৬ লাখ রুপি মূল্যের অস্ত্রভাণ্ডার ও এক কোটি রুপি মূল্যের ঘোড়াশাল।
করাচিভিত্তিক সিকিউরিটি ব্রোকারেজ কোম্পানি আরিফ হাবিব লিমিটেডের পরিচালক সামিউল্লাহ তারিক বলেন, ‘রাজনীতিকদের সম্পদের এসব হিসাব ঠিক হুবহু হিসাব নয়। তবে এ থেকে তাঁদের সম্পদের একটি ধারণা হয়তো পাওয়া যায়। এসব হিসাব মাঝেমধ্যে ঠিক নাও মিলতে পারে। কারণ, সম্পদের হিসাবগুলো ক্রয়মূল্য ধরে নির্ধারণ করা হয়েছে, বর্তমান অর্থমূল্য ধরে নয়।’
ইমরান খান ক্ষমতায় আসার শুরু থেকেই ব্যয় সংকোচন নীতিতে চলছেন। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবনে থাকেন না ইমরান খান। এ ছাড়া তিনি বিলাসবহুল গাড়িসহ অপ্রয়োজনীয় অনেক সরকারি সম্পদ বিক্রি করে দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button