খেলা

ভারতের কাছে হেরে বিদায় ওয়েস্ট ইন্ডিজের

জিততে হলে চাই ২৬৯ রান। ভারতের বিপক্ষে এই মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই বেশ চাপে পড়ে যায়। দলীয় ১৬ রানে দুই উইকেট হারিয়ে ফেলার পর বড় কোনো পার্টনারশিপ গড়তে পারেনি ক্যারিবীয়রা। তাই শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।
আজ বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ১২৫ রানে বড় ব্যবধানে। ভারতের দুর্দান্ত বোলিংয়ের সামনে তাদের ইনিংস গুটিয়ে যায় ১৪৩ রানে। এদিনের হারে সাত ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে আসর থেকে ক্যারিবীয়দের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। আর ভারত ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
দলটির পক্ষে কেউ খুব বড় কোনো সংগ্রহ গড়তে পারেননি। সুনীল আমব্রিস (৩১) ও কিনোলাস পুরান (২৮) উল্লেখ করার মতো দুটি ইনিংস খেলেন।
মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহর বোলিং তোপেই নকাল হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। শামি ১৬ রানে চারটি এবং বুমরাহ ও চাহাল দুটি করে উইকেট পান।
এর আগে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে সাত উইকেটে ২৬৮ রান করেছে ভারত। সর্বোচ্চ ৭২ রান করেন বিরাট কোহলি। এ ছাড়া ধোনি অপরাজিত ছিলেন ৫৬ রানে। হার্দিক পান্ডিয়া ৪৬ রানে আউট হন।
ধোনি-পান্ডিয়ার জুটিতেই ভারত এই সংগ্রহ করতে সমর্থ হয়। ওপেনার রোহিত শর্মা বেশি সময় টিকতে পারলেন না। কোহলিকে দ্রুতই নেমে জুটি গড়তে হয় রাহুলের সঙ্গে।
কোহলি-রাহুলের জুটিটা থিতু হতে দেননি হোল্ডার। ৪৮ রানে হোল্ডারের বলে বোল্ড হন রাহুল। কোহলিকে ৭২ রানে ফেরান হোল্ডার।
রোহিত শর্মাকে মাত্র ১৮ রানে ফিরিয়ে দেন কেমার রোচ। ষষ্ঠ ওভারে প্রথম উইকেট পড়ে ভারতের। রাহুল আউটের পর মাঠে আসা বিজয় শঙ্করও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪ রানেই তাঁকে বিদায় করেন রোচ। এরই কিছু পরে কেদার যাদবকেও আউট করে দেন কেমার রোচ। শঙ্কর ও যাদব দুজনই ক্যাচ দেন উইকেটরক্ষক শাই হোপকে।
ধোনি ও হার্দিক পান্ডিয়া এসে জুটি গড়েন। শেষদিকে দ্রুত রান তোলেন ওই দুজন।
সাত ওভারে ১৮ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন রোচ।
রোহিত শর্মা, রাহুল, কোহলিদের সমন্বয়ে ভারতের ব্যাটিংটা খুব শক্তিশালী। তবে আফগানিস্তানের সঙ্গে মাত্র ২২৪ রানেই গুটিয়ে যায় দলটি। পরে শামির দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান কোনো অঘটন ঘটাতে পারেনি।
বিশ্বকাপের পরিসংখ্যানের খাতায় অবশ্য এগিয়ে আছে ভারতই। বিশ্বকাপে এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে পাঁচবার জয় পেয়েছে ভারত। তিনবার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছয়টি জয়ের মধ্যে ভারত সবচেয়ে বেশি মনে রাখবে ১৯৮৩ সালের ২৫ জুনের জয়টি। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জিতে কপিল দেবের ভারত।
ওয়ানডের পরিসংখ্যানে অবশ্য ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে। এখন পর্যন্ত ১২৭টি ম্যাচ হয়েছে দুই দলের মধ্যে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ৬২ বার আর ভারত জয় পেয়েছে ৬০ বার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button