জাতীয়শিরোনাম

সোয়া দুই কোটি শিশুকে খাওয়ানো হচ্ছে ‘এ’ ক্যাপসুল

ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দেশের দুই কোটি ২০ লাখ শিশুকে আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
গত বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘শনিবার ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে। সেখানে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো যাবে।’
দেশব্যাপী এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে।’ দুর্গম এলাকায় ক্যাম্পেইন সফল করার জন্য পরবর্তী চারদিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শিশুদের ভরাপেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা বলেন। এ ছাড়া জোর করে, কান্নারত অবস্থায় বা এরই মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে এমন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এবার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মানের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যাবে না। এ বিষয়ে একাধিকবার ল্যাব টেস্ট হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button