বিনোদন

হলিউডে শাহরুখপুত্রের অভিষেক?

বিশ্বজুড়ে অগণিত ভক্ত রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের। অসংখ্য নারীর স্বপ্নের পুরুষ ‘রোমান্সের রাজা’ খ্যাত এ অভিনেতা। গত তিন দশক তুমুল জনপ্রিয়তা উপভোগ করেছেন শাহরুখ। আর তাঁর বড় ছেলে আরিয়ান খান এখন মনোযোগের কেন্দ্রে।
গত বছর বলিউড ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকজন তারকা-সন্তানের অভিষেক হয়েছে। এ বছর বনিতা সাঁধু, উৎকর্ষ শর্মা, জাহ্নবী কাপুর, ঈশান খট্টর, সারা আলি খানসহ কয়েকজন প্রতিশ্রুতিশীল ছোট তারকার আবির্ভাব হয়েছে বলিউডে। আরো কয়েকজন তারকা-সন্তান বি-টাউনে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। এ বছর অভিষেক হয়েছে চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের।
তারকা বাবার মতোই আরিয়ান খান বিশেষ ভাবমূর্তি নিয়ে বেড়ে উঠছেন। বাবার মতোই আরিয়ান ফ্যাশন-সচেতন। তাঁর অভিষেক নিয়ে বহুদিন ধরেই বিনোদন দুনিয়ায় নানা কানাঘুষা চলছে।
এর আগে শাহরুখ খান জানিয়েছিলেন, অভিনয়ে আগ্রহ নেই আরিয়ানের। তিনি চলচ্চিত্র নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করছেন। চিত্রপরিচালনায় আগ্রহ তাঁর।

ছোট ভাই আব্রামের সঙ্গে আরিয়ান খান। ছবি : সংগৃহীত

তবে সাম্প্রতিক প্রতিবেদন জানাচ্ছে, হলিউডের একটি সুপারহিরো সিনেমায় অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন আরিয়ান খান।
গত মাসে গুঞ্জন রটেছিল, অভিনয়ের প্রতি তীব্র আগ্রহ রয়েছে আরিয়ান খানের। যদিও তাঁর ধ্যানজ্ঞান চলচ্চিত্র নির্মাণ। প্রতিবেদনে এ-ও জানা গিয়েছিল, পারিবারিক সুহৃদ করণ জোহরের ইতিহাস-আশ্রিত সিনেমা ‘তাখত’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে আরিয়ানের। এই সিনেমায় করণের সহযোগী পরিচালক হিসেবে আবির্ভূত হবেন এ স্টার কিড।
মজার ব্যাপার হলো, ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিররের সাম্প্রতিক প্রতিবেদন জানিয়েছে, হলিউডের বেশ কয়েকজন খ্যাতনামা প্রযোজককে ছেলে আরিয়ানের ছবি দেখিয়েছেন শাহরুখ খান। একটি সুপারহিরো সিনেমায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন আরিয়ান। এই স্টার কিড এখন মুম্বাইয়ে রয়েছেন।
আরিয়ানভক্তরা এখন আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষার প্রহর গুনছেন! সূত্র : বলিউড বাবল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button