বিনোদন

নোরার নতুন ছবি, অন্তর্জালে আগুন!

মরোক্কান-কানাডিয়ান নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি অন্তর্জালে ফের ঝড় তুললেন। এর আগে এই সুন্দরী ‘দিলবার’ ও ‘কামারিয়া’ গানে নেচে দর্শকের মন জয় করেছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি শেয়ার করে আগুন ঢেলেছেন!
ইনস্টাগ্রামে নোরা ফাতেহির ২.৪ মিলিয়ন ভক্ত রয়েছে। সম্প্রতি তিনি দুটি ছবি শেয়ার করেছেন— কাঁধখোলা গোলাপি পোশাকে তাঁকে অসাধারণ লাগছে। তাঁর গর্জিয়াস লুক ভক্তদের মন জয় করেছে। প্রথম ছবিটিতে লাইক পড়েছে চার লাখ ১৮ হাজারের বেশি। অপরটিতে লাইক পড়েছে দুই লাখ ৬৫ হাজারের বেশি। আর অসংখ্য কমেন্ট তো আছেই। খবর বলিউড বাবলের।
কেউ লিখেছেন— খুব সুন্দর। কেউ লিখেছেন— সেক্সি। আবার কেউ স্বগতোক্তি করেছেন— উফ!
নোরা ইনস্টাগ্রামে প্রায়ই ছবি দেন। তাঁর বেলি ড্যান্সে এখনো মাতাল ভক্তরা।
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল বলিউড সিনেমা ‘সির্ফ তুম’। ওই ছবিতে সুস্মিতা সেন ও সঞ্জয় কাপুরের ‘দিলবার’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। জন আব্রাহামের ‘সত্যমেভ জয়তে’ সিনেমায় সেই গানের তালে নেচেছেন হালের সেনসেশন নোরা ফাতেহি। ‘দিলবার’-এর নতুন ভার্সন এখন দর্শকপ্রিয়তার তুঙ্গে।

নোরার নাচের প্রশংসা করেছেন মূল নৃত্যশিল্পী-অভিনেত্রী সুস্মিতা সেনও। কিছুদিন আগে সুস্মিতা বলেছিলেন, ‘নোরা অসাধারণ নেচেছে। এ গানের প্রথম দুই লাইন আমার খুব পছন্দের, যা তাঁরা যোগ করেছে। রিমেক সত্যিই ভালো হয়েছে। নোরা সত্যিই মাতিয়ে দিয়েছে, কিন্তু এখনো আমার এর মূল ভার্সনই ভালো লাগে।’
পরে সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে দেখা যায়, ‘দিলবার’ গানের তালে সুস্মিতার বেলি ড্যান্স। জিমে ছিলেন তিনি। জিমের টাইট-ফিট পোশাকেই তাঁকে বেলি ড্যান্স দিতে দেখা যায়।
ভিডিওটি দেখে উত্তেজিত নোরা কমেন্ট করেন, ‘হ্যাঁএএএএ… ভালোবাসি তোমাকে, কেউ তোমার কাছাকাছি করতে পারবে না, কিংবদন্তি।’ সুস্মিতা উত্তর দেন, ‘নোরা ফাতেহি, আমিও তোমাকে ভালোবাসি! উচ্ছ্বসিত থেক, সুইটহার্ট… তুমি একটা জাদু!’
নোরা ফাতেহি এখন ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত পরিচালক আলি আব্বাস জাফরের ‘ভারত’ ছবিতে কাজ করছেন। এ ছবিতে রয়েছেন সুপারস্টার সালমান খান। এ ছাড়া রয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, সুনীল গ্রোভারসহ অনেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button