Uncategorized

কৃষকের কাছ থেকে ধান ক্রয় ও বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানিকগঞ্জে বিক্ষোভ

”কৃষি বাচাঁও কৃষক বাচাঁও দেশ বাচাঁও ধানসহ ফসলের লাভজনক দাম চাই, আর করব না ধান চাষ দেখবি তোরা কি খাস, প্রতি ইউনিয়নে ক্রয় কেন্দ্র চালু কর, ধানের মান যাচাইর নামে কৃষক হয়রনি বন্ধ কর’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষক সমিতি কোট চত্তর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে সংহতি সমাবেশ ও স্মারক লিপি প্রদান করা হয়।
সংহতি সমাবেশে জেলা কৃষক সমিতির কার্যকরি সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার এর সভাপতিত্তে¡ সংগঠনের সাধারন সম্পাদক কমরেড নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আজাহারুল ইসলাম আরজু, জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড.মিজানুর রহমান হযরত, সাধারন সম্পাদক কমরেড আব্দুল মান্নান, কৃষক নেতা কমরেড দুলাল বিশ্বাস, ছাত্র ইউনিয়ন সভাপতি আনোয়ার হোসেন দুর্জয়।
এছারাও সংহতি জ্ঞাপন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির জেলা সভাপতি কমরেড নুরুল ইসলাম, সাধারন সম্পাদক কমরেড মজিবর রহমান মাস্টার, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, এ্যাড. রওশন আলম প্রমুখ।
বক্তারা সরকার ঘোষিত ১০৪০ টাকা মন দরে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয়, জেলায় ধানের আরো বরাদ্দ বৃদ্ব্যি, ধানের মান যাচাইয়ের নামে কৃষক হয়রনি বন্ধ এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব, লুটপাট সিন্ডিকেট ভেঙ্গে দেয়ার জোর দাবি জানান। সারা বছর ফসলের লাভজনক দাম ও ক্ষেতমজুরদের কাজ সহ ভূমি অফিস, পল্লীবিদ্যুতের অনিয়ম হয়রানি বন্ধসহ কৃষক সমিতির ৯ দফা মেনে নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button