বিবিধশিরোনাম

২৭ কেজি ওজনের মুক্তা

সম্ভবত এটিই বিশ্বের সব থেকে বড় প্রাকৃতিক মুক্তা। মুক্তাটির ওজন ২৭.৬৫ কেজি। এক কানাডিয়ান ব্যক্তি সম্প্রতি মুক্তাটি বিশ্বের সামনে এনেছেন। ২৭.৬৫ কেজির এই মুক্তাটির নামও রাখা হয়েছে তার ওজনের সঙ্গে সামঞ্জস্য রেখে, ‘গিগা পার্ল’। কানাডার আব্রাহাম রেয়েস (৩৪) জানিয়েছেন এটি তিনি পারিবারিক উত্তরসূত্রে পেয়েছেন।
ঘি রঙের প্রাকৃতিক মুক্তাটির বয়স আনুমানিক ১০০০ বছর। একটি দৈত্যাকার ঝিনুকের ভিতর থেকে মুক্তাটি পাওয়া গিয়েছিল। সেটি আব্রাহামের ঠাকুরদা ফিলিপিন্সের এক মৎসজীবীর কাছ থেকে কিনে এনেছিলেন। ১৯৯৫-এ উপহার দিয়েছিলেন আব্রাহামের মাসিকে। সেই থেকে এটি আব্রাহামের মাসির কাছেই ছিল। তবে তাদের পরিবারের কেউই এতদিন পর্যন্ত জানতেন না এই বড় পাথরের মতো বস্তুটি আসলে একটি প্রাকৃতিক মুক্তা। কারণ এর আকার মোটেই প্রচলিত মুক্তার মতো নয়।
বয়স হয়ে যাওয়ার কারণে ২০১৬ সালে আব্রাহামের মাসি তার সম্পত্তি কমিয়ে দিতে আত্মীয়দের মধ্যে ভাগ করে দিচ্ছিলেন বিভিন্ন জিনিস। সেই সময় মুক্তাটি আব্রাহামের ভাগে পড়ে। তারপরেই জানা যায় এটি একটি বিশালাকার প্রাকৃতিক মুক্তা। সম্প্রতি আব্রাহাম মুক্তাটি পুরাতত্ত্ববিদদের দেখান। তারা জানিয়েছেন, এটির বর্তমান বাজার দর ৬ থেকে ৯ কোটি মার্কিন ডলার।
এখন এই বিশাল মুক্তাটি একটি ২২ ক্যারেটের সোনার অক্টোপাসের বাহু বন্ধনে রাখা হয়েছে। আব্রাহাম জানিয়েছেন, তিনি এটি বিক্রি করবেন না। তবে সবার দেখার সুযোগ কর দিতে বিভিন্ন মিউজিয়ামে প্রদর্শনের ব্যবস্থা করবেন। আব্রাহামের কথায়, বিশ্বের মানুষের সত্যিই জানা উচিত, এই রকম একটি জিনিস বাস্তবেই আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button