কলের পানিতে আসছে স্বর্ণ!

আমাদের কল বা ট্যাপের পানিতেতো মাঝে মাঝেই আসে ময়লা-আবর্জনা। তবে আমেরিকার মনটানা প্রদেশের কিছু বাড়িতে কল খুললেই পানির সাথে আসছে সোনার কণা। প্লেট ধোয়ার সময় সেখানে লেগে থাকছে সেই কণা।
বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মনটানা প্রদেশের এক বাসিন্দা। তিনি জানান, কল থেকে পানি নেয়ার পর তিনি এক বালতি পানিতে অনেকটা স্বর্ণ পেয়েছেন।
তিনি আরো জানান, ‘কলের পানি দিয়ে স্বর্ণের কণা আসার বিষয়টি প্রথম দেখেন এক মহিলা। তিনি ভেবেছিলেন, হয়তো তার গলার স্বর্ণের বেইনটি ছিড়ে গিয়ে ওখানে পড়েছে। কিন্তু সাথে সাথে তার গলার চেইনটি আছে কিনা তা দেখেন। তখনই তিনি দেখেন তার গলার চেইনটা ঠিকাছে। তার মানে ঘটনা অন্য কিছু। তখন ওই মহিলা পরীক্ষা করে দেখলেন- আসলে পানির মধ্য দিয়েই আসছে এই স্বর্ণ।
তবে আশ্চর্যে্যর বিষয় হলো- কলের পানিতে স্বর্ণ আসার বিষয়ে তারা আনন্দিত না হয়ে বরং ক্ষোভ প্রকাশ করছেন।
বাসিন্দারা বলছেন, এই পানি খেলে অসুস্থতা অপরিহার্য। বড় ধরনের অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সেখানে এর প্রতিবাদ চলছে, চলছে বিক্ষোভও।
তাদের কথা শুনে মনে হচ্ছে- পানি হলো তৃষ্ণা মেটানো জিনিস। স্বর্ণতো জুয়েলারির দোকানেই পাওয়া যায়।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মনটানায় এমনটা হওয়ার কারণ হলো- ওই এলকার পাশেই একটি সোনার খনি রয়েছে। যে কোনভাবেই হোক ওই স্বর্ণের খনি থেকে বজ্যৃগুলো বের হয়ে সেখানকার পানির লাইনের সাথে মিশেছে।




