রাজনীতিশিরোনাম

খালেদা জিয়ার সাথে সাক্ষাতে স্বজনরা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে প্রবেশ করেছেন তার স্বজনেরা। রোববার বিকেল ৩টায় তার স্বজনরা হাসপাতালে প্রবেশ করেন।
স্বজনদের মধ্যে রয়েছেন খালেদা জিয়ার বোন বেগম সেলিমা ইসলাম, ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মীলা সিথী, ছেলে আরাফাত রহমান কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান, খালেদা জিয়ার নাতি সামিন ইসলাম, রাখিন ইসলাম, নাতনি আরিফা ইসলাম প্রমুখ।
এর আগে সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনেরা আজ বিকেল তিনটায় সাক্ষাতের অনুমতি পেয়েছেন। সর্বশেষ গত ১৬ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সাথে তার স্বজনরা সাক্ষাৎ করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button