উপমহাদেশশিরোনাম

সেনাবাহিনীর জন্য চীন থেকে বুলেটপ্রুফ জ্যাকেট নিচ্ছে ভারত

চীনের সঙ্গে ভারতের রয়েছে বহু বিষয়ে বৈরিতা। এই অঞ্চলে এ দুটি দেশই প্রধান প্রতিদ্বন্দ্বি। সামরিক উত্তেজনাও দেখা দেয় মাঝেমধ্যে। সেই ভারতেরই সেনাবাহিনীর জন্য প্রায় দুইলাখ বুলেটপ্ফরু জ্যাকেটের মূল উপকরণ সরবরাহ করছে চীন।
সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানায়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি তাদের সেনাবাহিনীর জন্য এক লাখ ৮৬ হাজার বুলেটপ্রুফ জ্যাকেটের অর্ডার দেয়। প্রথমে তার ৪০% উপকরণ কাপড় ও বোরন কার্বাইড পাউডার কেনার কথা ছিল ইউরোপ ও আমেরিকান কোম্পানি থেকে। পরে সেই অর্ডার দেয়া হয় চীনা কোম্পানিকে।
এরই মধ্যে ওই উপকরণ দিয়ে তৈরি দশ হাজার বুলেটপ্রুফ জ্যাকেট ভারতের সেনাবাহিনীর হাতে পৌঁছেছে। সেগুলো পরীক্ষা করা হচ্ছে।
পাকিস্তানে আশ্রিত জঙ্গি সংগঠন জইশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে জঙ্গি ঘোষণার বিরোধী চীন। সেই দেশটিই এখন জৈশের সন্ত্রাসী হামলার শিকার ভারতীয় সেনাবাহিনীকে বাঁচানোর জন্য বুলেট প্রুফ জ্যাকেটের উপকরণ সরবরাহ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button