শিক্ষাশিরোনাম

ডাকসু : রোকেয়া হলে অনশনে পাঁচ ছাত্রী

রোকেয়া হল সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে পুনর্নির্বাচন ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ দাবিতে অনশনে বসেছে হলের আবাসিক পাঁচ ছাত্রী।
বুধবার (১৩ মার্চ) রাত ৯টা থেকে রোকেয়া হলের মূল ফটকে তারা অনশন শুরু করে।
এর আগে একই দাবিতে সকাল থেকে আন্দোলন শুরু করে হলের ছাত্রীরা। এসময় তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহারের দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভ আজ সকাল ৮টার দিকে কয়েক ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করেন তারা। পরে একই দাবিতে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে ছাত্রীরা। বিক্ষোভে হলের ছাত্রলীগ প্যানেলের প্রার্থীরা ছাড়া অন্য সব সংগঠনের প্রার্থী ও সমর্থকরা অংশ নিচ্ছেন।
রোকেয়া হলে প্রগতিশীল ছাত্রজোটের ভিপি প্রার্থী মুনিরা দিলসাদ ইলা বলেন, হল সংসদ নির্বাচন বাতিল ও প্রাধ্যক্ষের পদত্যাগ দাবীতে মেয়েরা বিক্ষোভ করলেও প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ খোঁজ নেয়নি। ফোন দিলেও তারা ফোন ধরেননি৷
পূর্ণিমা দাস নামের আরেক ছাত্রী জানান, আমাদের হল সংসদে পুনর্নির্বাচন চায়, আর মামলা প্রত্যাহার করা হোক।
প্রসঙ্গত, সোমবার ডাকসু নির্বাচন চলাকালে রোকেয়া হলে ভোট কেন্দ্রের পাশের একটি কক্ষ থেকে তিন ট্রাংকে ফাঁকা ব্যালট পেপার উদ্ধার করাকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ভোট শুরু এবং তার এক ঘণ্টা পর আবার ভোট বন্ধ হয়। কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৩টায় ফের ভোটগ্রহণ শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button