বিবিধশিরোনাম

হিজড়াদের জন্য শিগগিরই ১০ জেলায় আবাসন প্রকল্প

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন, দেশের ১০টি জেলায় হিজড়া সম্প্রদায়ের জন্য আবাসন স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু করা হবে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) সংসদ অধিবেশনে বরিশাল-৩ আসনের জাতীয় পাটি সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সমাজ কল্যাণমন্ত্রী বলেন, হিজড়াদের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার নিশ্চিত করা, তাদের স্বাবলম্বী করা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এই কর্মসূচীর অংশ হিসেবে চলতি অর্থ বছরে হিজড়া সম্প্রদায়ের জন্য প্রায় সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।
তিনি জানান, দেশের ৭টি জেলায় ২০১২-২০১৩ অর্থবছরে এ কর্মসূচি শুরু হয়েছে।এখানে বরাদ্দের পরিমাণ ছিল ৭২ লাখ ১৭ হাজার টাকা। পরে ২০১৮-১৯ অর্থবছরে কর্মসূচিটি সম্প্রসারিত ৬৪ জেলায় বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়ে ১১ কোটি ৪০ লাখ টাকা উন্নীত হয়।
নুরুজ্জামান আহমেদ আরও জানান, এ কার্যক্রমের আওতায় পঞ্চাশোর্ধ ২৫০০ জন অক্ষম ও অসচ্ছ্বল হিজড়াদের ৬০০ টাকা বয়স্ক ভাতা বা বিশেষ ভাতা দেয়া হচ্ছে। পাশাপাশি হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় তাদের সন্তানদের চারটি স্তর (প্রাথমিক স্তর-সাত শত, মাধ্যমিক স্তরে-আট শত, উচ্চমাধ্যমিক- একহাজার এবং উচ্চতর স্তরে ১২শ’ টাকা) শিক্ষাবৃত্তি দেয়া হয়। শুরুতে ১৩৫ জন হতে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে বর্তমানে মোট ১৩৫০ জনকে শিক্ষা উপবৃত্তি দেয়া হচ্ছে।
তিনি জানান, কর্মক্ষম হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আয়বর্ধনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজের মূল স্রোতধারায় আনার লক্ষ্যে ৫০ দিন করে তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং প্রত্যেকে এক হাজার টাকা করে প্রশিক্ষণের পর আর্থিক সহায়তা দেয়া হয়। এখন পর্যন্ত ৭ হাজার ৬৫০ জনকে প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণের পর সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও ১০ জেলায় হিজড়াদের জন্য আবাসন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button