
বিশ্বে সবচেয়ে বিপজ্জনক ৫০টি শহরের বেশির ভাগই ব্রাজিল ও মেক্সিকোয় অবস্থিত। এ ক্ষেত্রে শীর্ষে রয়েছে ব্রাজিল, দেশটির ১৭টি শহরই বিপজ্জনক। এর পরেই মেক্সিকোর অবস্থান, মেক্সিকোর ১২টি শহর এ তালিকায় স্থান পেয়েছে। সহিংসতার বিরুদ্ধে কাজ করে আসা মেক্সিকোর প্রতিষ্ঠান ‘সিকিউরিটি, জাস্টিস অ্যান্ড পিস’-এর করা এই তালিকায় বেশির ভাগ শহরই মধ্য ও দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
শীর্ষ ৫০টি শহরের তালিকায় ৪২টিই ল্যাটিন আমেরিকায় অবস্থিত। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কয়েকটি শহর এ তালিকায় রয়েছে। এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কোনো শহর এই তালিকায় নেই। ২০১৭ সালে শহরগুলোতে সংঘটিত হত্যাকাণ্ডের হারের ভিত্তিতে এই তালিকা করেছে ‘সিকিউরিটি, জাস্টিস অ্যান্ড পিস’। প্রতি এক লাখ মানুষে কয়জন হত্যাকাণ্ডের শিকার হয় তার ভিত্তিতে করা হয়েছে এই তালিকা।
তালিকার বেশির ভাগ শহর ব্রাজিলের হলেও সবচেয়ে বিপজ্জনক শহর হিসেবে উঠে এসেছে মেক্সিকোর লস কাবোসের নাম। শহরটির প্রাকৃতিক সৌন্দর্যকে ম্লøান করে দিয়েছে সহিংসতা। মেক্সিকোতে গত বছর ২৯ হাজার হত্যাকাণ্ড ঘটে। ১৯৯৭ সালের পর এটাই সর্বোচ্চসংখ্যক। লস কাবোসসহ শীর্ষ ১০-এ থাকা মেক্সিকোর শহরগুলো হলো- অ্যাকাপুলকো (তৃতীয়), তিজুয়ানা (পঞ্চম), লা পাস (ষষ্ঠ) ও ভিক্টোরিয়া (অষ্টম)।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিলের নাতাল, চতুর্থ স্থানেও রয়েছে ব্রাজিলের ফোর্তালেসা, নবম স্থানে রয়েছে ভেনিজুয়েলার গুয়ায়েনা এবং দশম স্থানে রয়েছে ব্রাজিলের বোলেম।
মেক্সিকোর ১২টি শহরের নাম এই তালিকায় রয়েছে। জ্যামাইকা, হন্ডুরাস, পুয়ের্তো রিকো, কলম্বিয়া, এল সালভেদর ও গুয়েতেমালা শহরও রয়েছে বিপজ্জনক তালিকায়। যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস, বাল্টিমোর, নিউ অরলিয়েন্স ও ডেট্রয়েট স্থান করে নিয়েছে শীর্ষ ৫০-এর তালিকায়। মধ্য ও দক্ষিণ আমেরিকার বাইরে দক্ষিণ আফ্রিকার তিনটি শহর রয়েছে এই তালিকায়; সেগুলো হলো কেপটাউন, ডারবান ও নেলসন ম্যান্ডেলা বে।
বিজনেস ইনসাইডার




