আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সুসম্পর্ক চাইলে যুবরাজ সালমানকে সরাতে হবে : মার্কিন সিনেটর

ওয়াশিংটনের সঙ্গে সুসম্পর্ক চাইলে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে ক্ষমতা থেকে সরাতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট দলের প্রভাবশালী দুই সিনেটর। তারা বলেছেন, যুবরাজ মুহাম্মাদ বিন সালমান অনেক বেশি ‘বিষাক্ত’ হয়ে উঠেছেন।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমাক্র্যাট দলের সিনেটর বব মেনেন্ডিজ আগে থেকেই সৌদি যুবরাজের সমালোচনা করে আসলেও বুধবার তারা সবচেয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন। দুই সিনেটর বলেছেন, সৌদি যুবরাজকে তারা ক্ষমতায় দেখতে চান না।
বাদশাহ সালমান বিন আবদুল আজিজ হচ্ছেন সৌদি আরবের শাসক তবে যুবরাজ হচ্ছেন ‘কার্যত’ শাসক। সৌদি সরকারের প্রতি মার্কিন কংগ্রেসের এতদিন যে সমর্থন ছিল, চলতি সপ্তাহে তাতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সিনেট ও প্রতিনিধি পরিষদ-দুই কক্ষই তাদের মনোভাবে পরিবর্তন এনেছে বলে পরিলক্ষিত হচ্ছে।
সিনেটর গ্রাহাম কংগ্রেসে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের সৌদি আরবের বন্ধুরা কিছু জিনিসে পরিবর্তন না আনলে কখনই আপনারা আমাদের বন্ধুত্ব পাবেন না এবং কাকে পরিবর্তন করবেন তা আপনাদেরকেই ঠিক করতে হবে।’
পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button