রাজনীতি

জনগণের ভোট রক্ষা হলে বিজয় নিশ্চিত: ফখরুল

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, তারা বুঝে গেছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তাদের পরাজয় হবে। তাই ড. কামাল ও আমার উপরসহ সারাদেশে হামলা শুরু করেছে। কিন্তু আমরা নির্বাচনে থাকবো।
শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন মির্জা ফখরুল।
তাই ছোট খাটো সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে এক হয়ে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। ভোটের দিন সকালে নিজে ভোট দেবেন এবং ভোটারদের কেন্দ্রে নিয়ে যাবেন।
সারাদিন ভোট কেন্দ্র পাহারা দেবেন। ফলাফল না নিয়ে যাবেন না। কেউ যেন ভোট চুরি করতে না পারে। জনগণের ভোট রক্ষা হলে বিজয় আমাদের নিশ্চিত।
বগুড়া সদর আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন এসময় দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে তিনি বিকেলে শহরের বিভিন্ন পয়েন্টে ধানের শীষের পক্ষে পথসভা ও গণসংযোগে অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button