রাজনীতি
নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায় এবার মোট ৪০ হাজার ১৮৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।
সুত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবমিলিয়ে ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন ভোটার ভোট দেবেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬২ জন। নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১১ জন।




