আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ২২

চীনে একটি রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দেশটির হেবেইপ্রদেশের ঝাংজিয়াকও শহরে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ২২ জন।
পুলিশ বরাতে বুধবার আলজাজিরার খবরে বলা হয়, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।
এ ছাড়া রাসায়নিক কারখানার কাছে অর্ধশত গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে দেশটির দমকল বাহিনী কাজ করছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button