বিবিধশিরোনাম

বঙ্গভবনে মিলাদুন্নবীর দোয়া মাহফিলে ড. কামাল হোসেন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বঙ্গভবনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
বুধবার দুপুরে বঙ্গভবনের দরবার হলে এই মিলাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে তার কুশল বিনিময় হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, তৃণমূল বিএনপির নেতা নাজমুল হুদা ছাড়াও সংসদ সদস্য, রাষ্ট্রপতির পরিবারের সদস্য, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
এর আগে বেলা ১২টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের ব্যক্তিগত কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের র্শীষ নেতারা বৈঠকে বসেন। এতে ড. কামাল হোসেন ছাড়াও সরকারবিরোধী জোটের নেতা সুলতান মনসুর, মোকাব্বির খান, জগলুল হায়দার, সুব্রত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button