বিনোদন

বিগ বসের সঙ্গে প্রীতি জিনতা

জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের এবারের ১২তম মৌসুম দিনে দিনে আরো আকর্ষণীয় হচ্ছে। এ সপ্তাহের ‘উইকেন্ড কা বার’-এ বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে এক মঞ্চে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। সালমান-প্রীতি অনেক ছবিতেই জুটি বেঁধেছেন।
বিগ বসের মঞ্চে প্রীতি জিনতা তাঁর অভিনীতি আসন্ন ‘ভাইয়াজি সুপারহিট’ ছবির প্রচারণায় অংশ নেবেন। ভক্তরা বলছেন, মঞ্চে সালমান ও প্রীতির উপস্থিতি সেই নব্বইয়ের দশকের স্মৃতিকে মনে করিয়ে দেবে।
প্রীতি জিনতা বিগ বসের ঘরে ঢুকবেন ও দুই গৃহসঙ্গীর সঙ্গে আলাপ করবেন। গুঞ্জন উঠেছে, এ সপ্তাহে পারফরমেন্স ভালো না হওয়ায় রোমিল চৌধুরি বাদ পড়তে পারেন। ‘হ্যাপি ক্লাব’ থেকে বাদ পড়বেন এক সদস্য।

সালমান ও প্রীতির দুষ্টুমি। ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত এই শোতে সম্প্রতি হাজির হয়েছেন গত মৌসুম বিজয়ী টিভি অভিনেত্রী শিল্পা শিন্ধে। বিগ বসের ঘরে তাঁর সঙ্গী বিকাশ গুপ্ত।
বিগ বসের ঘরে এখন শিল্পা ও বিকাশের দুটো টিম গঠন করা হয়েছে—‘শিল্পা শিন্ধে পরিবার’ ও ‘বিকাশ গুপ্ত পরিবার’।
এ সপ্তাহে ‘হরিয়ানভি’ নৃত্যশিল্পী ও গায়িকা স্বপ্না চৌধারী বিগ বসের ঘরে প্রবেশ করেছেন এবং ‘আঁখিয়ন কা ইয়ো কাজল’, ‘তেরে তুমকে স্বপ্না চৌধারী’সহ বেশ কয়েকটি গান গেয়ে শুনিয়েছেন। নাচেও ঝড় তোলেন স্বপ্না।
শিল্পা, বিকাশ, স্বপ্না ও সানার পর এবার বিগ বসের ঘরে প্রবেশ করলেন এই শোর গত মৌসুমের রানারআপ, জনপ্রিয় টিভি অভিনেত্রী হিনা খান। ভারতের ছোটপর্দার সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিনা। হিনাকে গৃহসঙ্গীদের সঙ্গে বিভিন্ন ভূমিকায় দেখা যাবে।
প্রীতির সঙ্গে সেলফি তুলছেন সালমান। ছবি : সংগৃহীত

তবে বিগ বসের ঘরে প্রীতি জিনতার প্রবেশ দর্শককে বেশ পুলকিত করেছে। ইতিমধ্যেই সালমান খানের সঙ্গে তাঁর ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে। সালমান ও প্রীতি ‘হার দিল জো পিয়ার করেগা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’সহ বেশ কয়েকটি ছবি দিয়ে অসংখ্য ভক্তর মন জয় করেছেন। সূত্র : ইন্ডিয়া টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button