বিনোদন

প্রিয়াঙ্কা নেই, নিকের কাছে পাকিস্তানের অভিনেত্রী!

মার্কিন পপতারকা নিক জোনাস এখন বিশ্বব্যাপী পরিচিত। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিয়ের পর তো তাঁদের রোমান্স দৃশ্যে উত্তপ্ত নেট দুনিয়া। নিকের গায়কিতে শুধু প্রিয়াঙ্কাই মুগ্ধ নন, অনেক তারকাই প্রশংসার বান ছোটান। আর তাঁকে কাছে পেয়ে কেউ কি একটু আলাপের সুযোগ হাতছাড়া করবেন?
করেননি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মেহবিশ হায়াতও। প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসকে দেখে তাঁর দিকে ছুটে গিয়েছেন মেহবিশ। সেখানে অবশ্য প্রিয়াঙ্কা ছিলেন না। শুধু তা-ই নয়, এ অভিনেত্রী বললেন, নিককে দেখে দৌড়ে চলে গিয়েছিলেন। সেই মুহূর্তের ছবি তুলে তা শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন জানাচ্ছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন মেহবিশ হায়াত। পরিবারের সঙ্গে সেখানেই রয়েছেন তিনি। ইউএস ওপেন দেখতে গিয়ে সেখানে আচমকাই তাঁর চোখে পড়ে নিক জোনাসকে। প্রিয়াঙ্কার স্বামীকে দেখার পরই তাঁর দিকে ছুটে যান এ অভিনেত্রী।
সেই ছবি শেয়ার করে মেহবিশ জানান, নিক ও তিনি দুজনেই রাফায়েল নাদালের ভক্ত। তাই তাঁরা ইউএস ওপেন দেখতে গিয়েছিলেন। নিকের সঙ্গে সেদিন দেখা যায়নি প্রিয়াঙ্কা চোপড়াকে।
কয়েক দিন আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে বলিউডের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করে শিরোনাম হয়েছিলেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত। টুইট বার্তায় তিনি লিখেছিলেন, ‘খুব অবাক লাগে বলিউড প্রতি মুহূর্তে পাকিস্তানকে ছোট করে অথচ সেই বলিউডই আবার পাকিস্তানের গান থেকে চুরি করে। অবশ্য এ ক্ষেত্রে কপিরাইট লঙ্ঘন করা হয়েছে।’
মেহবিশের অভিযোগ ছিল, নব্বই দশকে প্রকাশিত পাকিস্তানের ব্যান্ডদল ‘ভাইটাল সাইনস’-এর ‘গোরে রাং কা জামানা’র সুর নকল করা হয়েছে আলিয়া ভাট অভিনীত ‘প্রাডা’ গানে। পাশাপাশি বিশ্বের কাছে পাকিস্তান মানেই ‘ইসলামোফোবিয়া’ হিসেবে তুলে ধরা হয় বলেও অভিযোগ করেন এ অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button