বিনোদন

কালো শিফনে অনন্য সুহানা

দুদিন আগেই ৫৩তম জন্মদিনের কেক কেটেছেন বলিউড বাদশা শাহরুখ খান। বিশেষ দিনটিতে মুক্তি পায় শাহরুখ অভিনীত ‘জিরো’ ছবির ট্রেইলার। এ উপলক্ষে মধ্যরাতে পার্টি দেন শাহরুখ। পরদিন মুম্বাইয়ের নিজ বাসভবন মান্নাতে ফের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের জন্য দিলেন দিওয়ালি পার্টি। বাবার দেওয়া পার্টিতে কালো শিফন পরে যোগ দিয়েছিলেন অনিন্দ্যসুন্দরী সুহানা খান।
প্রতিবছরই শাহরুখ ও গৌরী খান আয়োজন করেন দিওয়ালি পার্টির। এবারও তার ব্যতিক্রম হলো না। পার্টি ভরে উঠল অসংখ্য তারকায়। আলিয়া ভাট, করণ জোহর, সালমান খান, প্রীতি জিনতা, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, ক্যাটরিনা কাইফ, মিরা রাজপুত, শহিদ কাপুর, শিল্পা শেঠি, শ্রদ্ধা কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, নেহা ধুপিয়া, বিদ্যা বালানসহ অনেকে ছিলেন। এসেছিলেন সারা আলি খান ও অনন্যা পান্ডেও।
তবে ফ্যাশনে নজর কাড়লেন শাহরুখকন্যা সুহানা। কালো শিফনে অপরূপা লাগছিল তাঁকে। দিওয়ালি পার্টির ছবিগুলো এখন অন্তর্জালে ভাইরাল।

মা গৌরী খানের সঙ্গে সুহানা খান। ছবি : ইনস্টাগ্রাম

গৌরী খান ইনস্টাগ্রামে পারিবারিক ছবি শেয়ার দেন। একটি ছবিতে শাহরুখ খান গৌরীর সঙ্গে পোজ দেন। আরেক ছবির ফ্রেমে বাঁধা পড়েন শাহরুখ, গৌরী, সুহানা ও ছোট খান আব্রাম। কালো পোশাকে রাজকীয় ভঙ্গিতে পোজ দেন সবাই। বি-টাউনের ফার্স্ট লেডি গৌরী খান ছবির ক্যাপশন দেন, ‘এই দিওয়ালিতে আলোকোজ্জ্বল মুডে।’
তবে পারিবারিক ছবিতে একজনকে দেখা যায়নি। তিনি হলেন শাহরুখ-গৌরীর প্রথম সন্তান আরিয়ান খান। টুইটারে শাহরুখও তা জানিয়েছেন। ‘রইস’ খান লেখেন, ‘আরে, হঠাৎ হারিয়ে গেল ছোট্ট আরিয়ান।’
আরিয়ান এখন লন্ডনের কলেজে সিনেমা নিয়ে পড়াশোনা করছেন। চলতি বছরে বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রচ্ছদকন্যা হয়েছিলেন সুহানা খান।
হ্যাঁ, ভক্তরাও তাই বলছেন। আরিয়ান যোগ দিলে পূর্ণতা পেত পারিবারিক ছবিটি।
এক ফ্রেমে শাহরুখ-গৌরী। ছবি : ইনস্টাগ্রাম

ভক্তরা এখন ‘জিরো’ ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন। আনন্দ এল রাই পরিচালিত ছবিটিতে শাহরুখের নায়িকা ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ‘জিরো’র ট্রেইলার প্রকাশের পর তা রেকর্ড গড়েছে, ২৪ ঘণ্টায় ৫৪ মিলিয়ন দর্শক দেখেছেন ট্রেইলারটি।
সূত্র : বলিউড বাবল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button