শিক্ষা

রাবি ছাত্রলীগের ২ নেতাসহ তিন শিক্ষার্থীর কারাদণ্ড

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রলীগ নেতাসহ ৩ শিক্ষার্থীকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ অক্টোবর) বিকেলে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন, আইন বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমরান আলী এবং নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দীন জানান, সাক্ষ্য প্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের প্রত্যেককে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে তাদেরকে দুই বছরের সশ্রম কারাদণ্ডদেশ দেন। এর মধ্যে রাবির তিন শিক্ষার্থীও রয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ১৮ জুলাই রাজশাহীর মোহনপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে ডিগ্রী ইংরেজি বিষয়ের পরীক্ষায় কারাদণ্ডপ্রাপ্তরা প্রক্সি দিতে গেলে তাদের আটক করা হয়। ঘটনার দিন কলেজের উপাধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিব মকবুল হোসেন বাদী হয়ে পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মোহনপুর থানায় মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button