অপরাধ

বাসে যৌন নিপীড়নকারীকে কলেজছাত্রীর শায়েস্তা

সকাল ৯টা ৫০মিনিট, রাজধানীর ফার্মগেট মোড়ে দিশারী পরিবহনের একটি বাসে যৌন হয়রানির ঘটনা ঘটে। যার ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
ভিডিওতে দেখা যায়, যৌন হয়রানির দায়ে বাসের ভিতর সকলের সামনেই সবুজ শার্ট পরিহিত এক বখাটেকে এলোপাতারি ভাবে থাপ্পড় মারছে হয়রানির শিকার ওই কলেজছাত্রীর। কোনও কথা বলার সুযোগ দিচ্ছিল ওই বখাটেকে। এক পযায় বাস থেকে নামার চেষ্টা করে যৌন নিপীড়নকারী।
যৌন হয়রানির ঘটনার সময় বাসটিতে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী জেবা সাজিদা মৌ। তিনিই ঘটনাটির ভিডিও ধারণ করেন।
ঘটনার বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, বাসের অন্য সবাই শুরুতে ওই লোকটিকে খুব বাঁচানোর চেষ্টা করেছে। আমি একা চিল্লাচ্ছিলাম তাদের সাথে। মেয়েটা এতই সাহসী ওর আমার সাহায্যেরও দরকার ছিল না। একাই কাউকে তোয়াক্কা না করে ঠাস ঠাস মারা শুরু করসে। আচ্ছামত মারসে, তখন পুরা বাস ঠাণ্ডা। পরে অন্যরাও লোকটিকে মারা শুরু করছে।
তিনি বলেন, ছেলেটা পিছনের সিট থেকে মেয়েটার নিতম্বে স্পর্শ করছিল। যখন ছেলেটাকে ধরল, সে বার বার দুর্বল ভাবে, বলতেসে আমাকে তো আপনি আগে বলতেন, সবাইকে বলার আগে আমাকে কেন বললেন না?
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের ওই শিক্ষার্থী আরও বলেন, সবাই তখন সেই লোকটিকে ধমক দিসে, তোকে কেন বলবে, তুই হাত দিয়েছিস এইটা বলবে তোকে? একটা পর্যায়ে ছেলেটা বলে সে ঘুমিয়ে ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button