বিনোদন

শপিং করছেন মল্লিকা শেরাওয়াত

ভিডিও ভাইরাল

 অনেক দিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে আছেন আবেদনময়ী অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। ‘যৌনতার প্রতীক’ হিসেবে জনপ্রিয় মল্লিকার ফেরার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তবে এবার মল্লিকার একটি ভিডিও অন্তর্জালে ভক্তদের নজর কাড়ল।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মল্লিকা শেরাওয়াত শপিং করছেন। তাঁর পরনে পিঠখোলা গাউন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এ থেকে বোঝা যায়, রুপালি পর্দা থেকে দূরে থাকলেও প্রচারের আলো থেকে একটুও দূরে নেই মল্লিকা।

সিনেমা না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন মল্লিকা। ইনস্টাগ্রামে নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে মাঝেমধ্যেই পোস্ট দেন তিনি। মল্লিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলেই বোঝা যায়, তিনি এখন পরিবারকে সময় দিচ্ছেন। মাঝেমধ্যে বিজ্ঞাপনের শুটিংয়েও দেখা যায় তাঁকে।

মল্লিকা এখন বেশিরভাগ সময় কাটাচ্ছেন ভাগনের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সঙ্গে ভাগনের প্রচুর ছবি ও ভিডিও আছে।

মল্লিকা শেরাওয়াত হিন্দি, ইংরেজি ও চীনা ভাষার সিনেমায় অভিনয় করেছেন। ‘কৌশিশ’ (২০০৩) ও ‘মার্ডার’ (২০০৪) ছবিতে তাঁকে বেশ খোলামেলা পোশাকে দেখা যায়। ধীরে ধীরে তিনি বলিউড ছবির যৌনতার প্রতীক ও অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠেন।

তবে মল্লিকার রোমান্টিক কমেডি ‘পেয়ার সে সাইড ইফেক্টস’ (২০০৬) ছবিটি সমালোচকদেরও নজর কেড়েছিল।

মল্লিকা শেরাওয়াত অভিনীত ‘আপ কা সুরোর—দ্য রিয়েল লাভ স্টোরি’, ‘ওয়েলকাম’ ও ‘ডাবল ধামাল’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। বলিউডের যেসব অভিনেতা হলিউডে নিজের স্থান করে নিয়েছেন, মল্লিকা তাঁদের অন্যতম। হলিউডের ‘হিসস’ (২০১০) ও ‘পলিটিক্স অব লাভ’ (২০১১) ছবিতে অভিনয় করেছেন তিনি।

২০১৬ সালে চীনা ছবি ‘স্নেক এমপ্রেস’-এ অভিনয় করেন মল্লিকা। সূত্র : এবিপি নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button