বিনোদন

ইরাকে সাবেক ‘মিস ইউনিভার্স’কে হত্যার হুমকি

ইরাকি বিশ্ব সুন্দরী ও সাবেক ‘মিস ইউনিভার্স-ইরাক’ সিমা কাসেমকে হত্যার হুমকি দিয়েছে উগ্রপন্থীরা। ইন্সটাগ্রামে পোস্ট করা এক কান্নাভেজা ভিডিওতে এ কথা জানান সিমা।
এর আগে বৃহস্পতিবার দেশটির আরেক মডেল ২২ বছর বয়সী ফারেসকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এরপর শনিবার ‘মিস ইরাক’ সিমাকে হত্যার হুমকি দিয়ে বার্তা পাঠায় তারা। তাকে বলা হয় ‘তুমিই পরবর্তী টার্গেট।’
সিমা কাসেমের ২৭ লাখ ফলোয়ার রয়েছে ইন্সটাগ্রামে। সেখানে পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, ‘খুন হওয়া ফারেস একজন শহীদ। ইরাকে যারা কষ্ট করে জনপ্রিয়তা অর্জন করেছে তাদেরকে মুরগীর মতো হত্যা করা হচ্ছে।’
মধ্য বাগদাদে খুন হওয়া মডেল ফারেস জঙ্গিদের হুমকির মুখে বাগদাদ ছেড়েছিলেন। তিনি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে থাকতেন। কাজের জন্য বাগদাদে এসে বৃহস্পতিবার খুন হন তিনি। বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button