বিনোদন

‘শুধু ক্রাশ নয়, যে কেউ শাহরুখের প্রেমে পড়বে’

নেটফ্লিক্সে প্রথম মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘সেকরেড গেমস’-এ কুকু চরিত্রে অভিনয় করে খ্যাতির মুখ দেখেন কুবরা সাইত। কুবরা বলেছেন, সুপারস্টার শাহরুখ খানের বড় ভক্ত তিনি। শাহরুখ খানকে প্রশংসায় ভাসিয়েছেন এ তারকা।
‘আমি এখনো ওই দিনটি উদযাপন করি, যেদিন প্রথম শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছিল। যে কেউ শুধু তাঁর ওপর ক্রাশই খাবে না; তিনি এমন একজন মানুষ, যার প্রেমে পড়তেই হবে’, বলেন কুবরা।
স্মৃতিচারণা করে এ অভিনেত্রী বলেন, ‘মনে আছে, তিনি মঞ্চে হাঁটছিলেন এবং আমাকে কুবরা বলে ডাকলেন’ যেটা আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত এবং এখনো আমি ওই মুহূর্তটি ভেতরে পুষে রাখি।’
২৫ বছর বয়সী এ অভিনেত্রী ‘সুলতান’, ‘রেডি’ ও ‘সিটি অব লাইফ’ ছবিতে অভিনয় করেছেন। তবে ‘সেকরেড গেমস’ ছবিতে ট্রান্সজেন্ডারের ভূমিকায় অভিনয় তাঁকে খ্যাতি এনে দিয়েছে।
কুবরা বলেন, ‘সেকরেড গেমস আমার ক্যারিয়ারের মাইলস্টোন। এত খ্যাতি, মনোযোগ আর সাফল্য আমার জীবনে আসেনি, যা এসেছে ওই ছবির পর। এখন মিডিয়া আমার সাক্ষাৎকার নিচ্ছে, আলোকচিত্রীরা ছবি তুলছে। আমি এসব উপভোগ করি। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ এবং ওই শোর নির্মাতার কাছেও, যাঁরা আমাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের সুযোগ করে দিয়েছেন।’
‘সম্প্রতি প্রবীণ জনপ্রিয় গীতিকার জাবেদ আখতার আমার অভিনয় সম্পর্কে বলেছেন। বলেছেন, আমি গভীর অভিনেতা। জাবেদ স্যারের কাছ থেকে এমন মন্তব্য পাওয়া অনেক বড় ব্যাপার’, যোগ করেন কুবরা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
লড়াই শব্দটি ঠিক কুবরার সঙ্গে যায় না। তিনি বলেন, ‘আমি লড়াইয়ে বিশ্বাস করি না। লড়াই হলো মনের একটি অবস্থা। মানুষ তখনই লড়াই শব্দটাকে নির্বাচন করে, যখন তারা বিশ্রাম চায় না। মাঝেমধ্যে এটা ঠিক তোমার সঙ্গে যাবে না; বিশ্রাম নাও, শান্ত হও। ঢেউ যত বড়ই হোক, ব্যাপার না; সমুদ্রে তোমাকে ভাসতে হবে।’
কুবরাকে পরবর্তী সময়ে ‘ভূত’ ওয়েব সিরিজ ‘ল অ্যান্ড অনার’-এ দেখা যাবে। এ ছাড়া জয়া আখতার পরিচালিত ‘গুল্লি বয়’ ছবিতেও অভিনয় করছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button