উপমহাদেশশিরোনাম

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ছারপোকার মতো : অমিত শাহ

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীদের ছারপোকার সঙ্গে তুলনা করলেন ভারতের বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ভারতের রাজস্থান রাজ্যের বিধানসভায় ভোট উপলক্ষে গতকাল শনিবার গঙ্গাপুরে এক জনসভায় দাঁড়িয়ে অমিত শাহ এসব কথা বলেন।
বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, আসাম রাজ্যে নাগরিকপঞ্জি তৈরির মাধ্যমে কমপক্ষে ৪০ লাখ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে। এসব বাংলাদেশি অনুপ্রবেশকারী ছারপোকার মতো। কিন্তু তারা যেখানেই লুকিয়ে থাকুক, অবৈধ সব বাংলাদেশি অনুপ্রবেশকারীকে টেনে বের করা হবেই।
এদিন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আক্রমণ করার পাশাপাশি অমিত শাহ ভারতের জাতীয় কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, গোটা ভারতে কংগ্রেস কিছুই করতে পারেনি। কিছু করতেও পারবে না। কারণ, ওদের কোনো নেতাই নেই। দলের কোনো নীতিই নেই।
‘রাহুল গান্ধী স্রেফ বংশমর্যাদার জোরে কংগ্রেসের সভাপতি হয়ে বসেছেন’ উল্লেখ করে অমিত শাহ বলেন, কিন্তু রাজনৈতিক দলের নেতা হওয়ার মতো কোনো যোগ্যতাই রাহুল গান্ধীর নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button