রাজনীতি

রাজধানীতে বিএনপির ঝটিকা মিছিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি মিছিলটি করা হয়।
রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু হয়ে মিছিলটি নাইটিংগেল মোড়ের কাছে এসে শেষ হয়।
এছাড়া মিছিলে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মুহুর্মুহু স্লোগান দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button