বিনোদন

গর্ভে সন্তান নিয়ে র‌্যাম্পে নেহা

গর্ভে সন্তান নিয়ে র‌্যাম্পে হাঁটলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। দীর্ঘদিন ধরেই এই অভিনেত্রীর গর্ভ ধারণের খবরটি নিয়ে কানাঘুষা চলছিল। অবশেষে বলিউড সুন্দরী নিজেই সেই ধোঁয়াশা দূর করেছেন। গত শুক্রবার স্বামী অঙ্গদ বেদির সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন নেহা। সেখানে জানালেন, শিগগিরই মা হচ্ছেন তিনি। শনিবার ল্যাকমে ফ্যাশন উইকে সাংবাদিকদের সামনে এসেও জানালেন সেই কথা। ডিজাইনার পায়েল সিংঘলের নকশা করা লেহেঙ্গা-চোলি পরে ল্যাকমের ফ্যাশন মঞ্চে হেঁটেছেন এই বলিউড সুন্দরী। আর নেহার সাথে অঙ্গদও পায়েলের নকশা করা শেরওয়ানি পরে র‍্যাম্পে আসেন।
র‍্যাম্পে এই বলিউড দম্পতির সাথে আরও একজন তাদের তালে তাল মিলিয়েছে। আর সে নেহার গর্ভে বেড়ে ওঠা খুদেটি। এর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় র‍্যাম্পে হেঁটে সবাইকে অবাক করে দিয়েছিলেন কারিনা কাপুর খান। এবার তার পথে হাঁটলেন নেহা।
শনিবার সকাল থেকে ল্যাকমে ফ্যাশন উৎসবের আসরে চাপা উত্তেজনা, অন্তঃসত্ত্বা অবস্থায় নেহা র‍্যাম্পে হাঁটবেন? আর তার হাত ধরে হাঁটবেন অঙ্গদ। কথা মতো এই বলিউড দম্পতি একসঙ্গে র‍্যাম্পে হেঁটেছেন। ল্যাকমের সংবাদ সম্মেলনে ঘুরেফিরে চলে আসে নেহার মাতৃত্বের কথা। অন্তঃসত্ত্বা অবস্থায় র‍্যাম্পে হাঁটার প্রসঙ্গে এই বলিউড তারকা বলেন, ‘আজ এই হাঁটা আমার জন্য সবচেয়ে স্মরণীয়। আর আমি খুবই খুশি, কারণ আমার এই মাতৃত্ব আমি পুরোপুরি উপভোগ করতে পারছি। আজ আমার এই র‍্যাম্পে হাঁটা ভিডিওতে বন্দী হয়ে গেছে। আমি আমার সন্তানকে পরে তা দেখিয়ে বলতে পারব, ভূমিষ্ঠ হওয়ার আগেই র‍্যাম্পে তার অভিষেক হয়ে গেছে। এটা সত্যি দারুণ অনুভূতি!’
ল্যাকমে ফ্যাশন উইকের র‍্যাম্পে অঙ্গদ বেদির সঙ্গে নেহা ধুপিয়ানেহা তার বিয়ে থেকে মাতৃত্ব, সব বিষয় নিয়ে নানা চমক দিয়েছেন। তবে তিনি আর নতুন কোনো চমক দেবেন না বলে জানান। নেহা অন্তঃসত্ত্বা—এই কথা শোনার পর অঙ্গদের কী প্রতিক্রিয়া হয়েছিল? নেহা বলেন, ‘আমি অন্তঃসত্ত্বা শুনে অঙ্গদ খুবই খুশি হয়েছে। আর আমি জানি, ও বাবা হিসেবে খুব ভালো হবে। আমি দেখেছি, অঙ্গদ ওর ভাইপো-ভাইজির কী রকম খেয়াল রাখে। বাচ্চাদের সঙ্গে অঙ্গদের খুব ভালো জমে। আমি নিশ্চিত, অঙ্গদ সেরা বাবা হবে।’
মাত্র তিন মাস আগে অঙ্গদ ও নেহা গুরুদুয়ারাতে বিয়ে করেছেন। কাজলের সঙ্গে নেহাকে ‘হেলিকপ্টার ইলা’ ছবিতে দেখা যাবে। আর অঙ্গদকে সর্বশেষ ‘সুরমা’ ছবিতে দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button