আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চীনের প্রস্তাবিত প্রকল্পগুলো বাতিল মালয়েশিয়ার

এখনই প্রয়োজন নেই এবং তাদের পক্ষে বিপুল দেনা শোধ করা সম্ভব নয় বলে চীনের প্রস্তাবিত কয়েক হাজার কোটি ডলারের প্রকল্পগুলো বাতিল করে দিয়েছে মালয়েশিয়া সরকার।
মঙ্গলবার বেইজিং সফরের শেষ দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাথির মোহাম্মদ সাংবাদিকদের জানিয়েছেন, এই বিষয়ে তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেচিয়াংয়ের কথা হয়েছে। সমস্যার বিষয়টি তারা বুঝেছেন এবং এই প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ছিল ২ হাজার কোটি ডলারের ইস্ট কোস্ট রেল লিঙ্ক এবং ২ হাজার ৩০০ কোটি ডলারের দু’টি ‘এনার্জি পাইপলাইন’।
মহাথির জানিয়েছেন, ‘এই প্রকল্পগুলোতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। কিন্তু, আমাদের পক্ষে এত খরচ বহন করা সম্ভব নয়। আর এত বিপুল ঋণ পরিশোধ করাও সম্ভব নয়। তাছাড়া, মালয়েশিয়ার এখন এই প্রকল্পগুলোর কোনো প্রয়োজন নেই।’ যদিও চীনের তরফে আগে জানানো হয়েছিল যে, এই প্রকল্পগুলোর রূপায়ণের ফলে দু’পক্ষেরই ব্যাপক সুবিধা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button