আন্তর্জাতিক সংবাদ

মক্কায় বন্যার পূর্বাভাস

মাঝারি থেকে বজ্রসহ ভারি বৃষ্টিপাতের কারণে পবিত্র মক্কা নগরীতে বন্যা হতে পারে। সৌদি আবহাওয়া কর্তৃপক্ষের পূর্বাভাসের বরাত দিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন আল আখবারিয়া টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, মক্কা, মিনা ও আরাফাতে বৈরী আবহাওয়া রোববার রাতভর চলতে পারে। মিনায় অবস্থান নেওয়া প্রায় ২০ লাখ হজযাত্রী অবস্থান নিয়েছেন। এর মধ্যেই বৃষ্টিপাত হচ্ছে।
সোমবার ভোর নাগাদ হজযাত্রীরা আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন। তবে কোনো ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়নি।
সংবাদমাধ্যম আল আরাবিয়ার স্থিরচিত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওচিত্রে দেখা যায়, রোববার রাতে ঝড়ো আবহাওয়ার কারণে পবিত্র কাবার কিসওয়া (আরবি হরফে খোদিত কাপড়) সরিয়ে নেওয়া হচ্ছে।
হজ মৌসুমে অত্যন্ত জোরালো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়ে ব্যবস্থাপনার কাজ করে সৌদি কর্তৃপক্ষ, যাতে হজযাত্রীদের কোনো অসুবিধা না হয়।
আইএএনএস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button