উপমহাদেশশিরোনাম

ভারতের কেরালায় বন্যায় মৃত্যুর মিছিল

ভারতের কেরালা রাজ্যে বন্যা ও ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বাড়ছে। গতকালই এই ঘটনায় মারা গেছে ৩০ জন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৪তে। সেখানকার সেনাবাহিনী, এনডিআরএফ এবং ব্যক্তিগত কিছু দল উদ্ধার তৎপরতা চালিয়েই যাচ্ছে।
আগামী রোববার পর্যন্ত ভারী বর্ষণ চলতেই থাকবে বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া অফিস। কেরালার ১৪টি জেলার মধ্যে ১৩টিতেই লাল সংকেত দেখানো হয়েছে। তারমধ্যে কাসারাগোদে আর ইড্ডুকির অবস্থা খুবই ভয়াবহ।
শুক্রবার অটল বিহারী বাজপেয়ির শেষকৃত্যে অংশ নেওয়ার পরে কোচিতে যাওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পরের দিন সকালে উপর থেকেই রাজ্যের অবস্থা পর্যবেক্ষণ করবেন তিনি। ভারী বর্ষণের কারণে রোববার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে রাজ্যের সবচেয়ে ব্যস্ততম কোচি বিমানবন্দর।

কেরালা রাজ্যের সবগুলো গ্রামই প্রায় পানির নিচে তলিয়ে গেছে। শিঘ্রই সেখানে আরো কিছু হেলিকপ্টার পাঠানো হবে বলে জানিয়েছেন মূখ্যমন্ত্রী পিনারায়ী ভিজায়ান। বন্যায় কেরালায় টেলিকম অপারেটররা ফ্রি কলের ব্যবস্থা করেছে, বিল প্রদানের তারিখ বাড়িয়েছে এবং সাত দিনের ত্রাণ সহায়তা প্রদান করেছে। সুত্র : চ্যানেল আই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button