জাতীয়

দাবি বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় নামবেন ইলিয়াস কাঞ্চন

আগামী রোববার থেকে দাবি আদায়ের কাজ শুরু না হলে শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়কের দাবিতে একাধিক সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দাবিগুলোর বাস্তবায়ন শুরু হলে তোমরা ঘরে ফিরে যাবে। এসময় সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্বহীন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।
এদিকে টানা পঞ্চম দিনের মতো রাস্তায় নেমেছে নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনরত স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার ছুটির দিন সকালেও রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে তারা। গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছে।
গত রোববার (২৯ জুলাই) ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েছিলেন দিয়া ও করিম। ফ্লাইওভারের কাছে শিক্ষার্থীরা বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলো তারা। দুটি বাসের পাল্লা দেওয়ার মধ্যে একটি শিক্ষার্থীদের উপর উঠে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হয়। এঘটনার পর ফুঁসে ওঠে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button