শিক্ষাশিরোনাম

মিরপুরে শিক্ষার্থীদের ওপর হামলা

নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলাকারী শিক্ষার্থীদের ওপর মিরপুরে পুলিশ ও একদল যুবক যৌথ হামলা চালিয়েছে। হামলাকারী যুবকদের হাতে লাঠি ছিল। তারা পুলিশের সাথে সংঘবদ্ধ হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। মিরপুর-১৪ নম্বরে এ ঘটনা ঘটে।
হামলার শিকার কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের জানান, আজ বেলা চারটার দিকে মিরপুর ১৪ নম্বরে তাদের জমায়েত স্থলে পুলিশ এসে তাদের ওপর চড়ায় হয়। এরপর পুলিশের সঙ্গে কিছু যুবক লাঠি নিয়ে তাদের ওপর হামলা করে । শিক্ষার্থীরা তখন মিরপুর ১০ নম্বরে অবস্থান নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button