বিনোদন

ইংল্যান্ডে কী করছেন সুজানা?

মডেল ও অভিনেত্রী সুজানা জাফর এখন দুবাইতেই বেশি থাকছেন। দুবাইতে কয়েক বছরের আবাসন ভিসা পেয়েছেন তিনি। সেখানে নিকট আত্মীয়দের সঙ্গে থাকেন বলে জানিয়েছেন সুজানা। দুবাই থেকে ঢাকা, আবার ঢাকা থেকে দুবাই নিয়িমত যাতায়াত এখন এই শিল্পীর।
কিছুদিন আগে দুবাই থেকে ইংল্যান্ডে যান সুজানা। হঠাৎ ইংল্যান্ডে যাওয়ার কারণ জানতে চাইলে সুজানা জাফর বলেন, ‘কোন শুটিংয়ের জন্য এখানে আসিনি। শুধুমাত্র বেড়াতে এসেছি।লন্ডনের বিভিন্ন জায়গা ঘুরতে আমার ভালোই লাগছে। সুন্দর পরিবেশ।’
জুলাইয়ের প্রথম দিকে অনেকদিন ঢাকায় ছিলেন সুজানা। তখন বেশকিছু টিভি অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। এছাড়া কক্সবাজারে শুটিংও করেছেন। তবে সেই শুটিং নাটক, না মিউজিক ভিডিওয়ের, সে বিষয়ে মুখ খোলেননি সুজানা।
এ বিষয়ে জানতে চাইলে এনটিভি অনলাইনকে সুজানা জাফর বলেন, ‘এই শুটিং নিয়ে রহস্য রাখতে চাই। কার সঙ্গে শুটিং করেছি বা কিসের শুটিং করেছি আপতত বলতে চাই না। এটুকু বলতে পারি, দর্শকদের ভালো কিছু উপহার দিতে যাচ্ছি।শুটিং এখনো কিছু বাকি আছে। ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরে শুটিংয়ে অংশ নিব।’
আগে থেকেই মিডিয়ায় বেছে বেছে কাজ করেন সুজানা জাফর। এখন আরও কম কাজ করছেন। এ বিষয়ে সুজানার বক্তব্য হলো, ‘কোন কাজের প্রস্তাব পেলে সেটা ভালো লাগলেই আমি করি। এছাড়া এখন আমি আমার নিজের ব্যবসা নিয়েও বেশ ব্যস্ত।’
সুজানা জাফর রাজধানীর বনানীতে ‘সুজানাস ক্লোজেট’ নামে একটি ফ্যাশন হাউস দিয়েছেন। নিজের ফ্যাশন হাউস নিয়ে আরও অনেক স্বপ্ন রয়েছে বলে জানান জনপ্রিয় এই অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button