বিনোদন

আঁখিকে পাখি ডাকলেন আসিফ!

আসিফ আকবর ও আঁখি আলমগীর জুটি মানেই বাজিমাত। এরই মধ্যে শ্রোতাদের বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা। আসিফ-আঁখি জুটির ‘টিপ টিপ বৃষ্টি’ শিরোনামে গানটির ভিডিও প্রকাশের পর মিউজিক ইন্ডাষ্ট্রিতে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও হাজির হয়েছিলেন আসিফ আকবর ও আঁখি আলমগীর।
এরই ধারাবাহিকতায় আবারও একসঙ্গে নতুন গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হলেন তারা। গানের শিরোনাম ‘ওরে পাখি’। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান এবং সুর-সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ।
“ওরে পাখি বলবি নাকি কোনখানে তোর বাড়ি, তোকে দেখে মন সড়কে নামল প্রেমের গাড়ি” শিরোনামে এই নতুন গানটি নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) রাজধানীর তেজগাঁও কোক ষ্টুডিওতে শ্যুটিং-এ অংশ নিয়েছেন জনপ্রিয় এই দুই কন্ঠশিল্পী। গানটির ভিডিও পরিচালনা করছেন তরুণ ও আলোচিত মিউজিক ভিডিও নির্মাতা চন্দন চৌধুরী।
গানটির ব্যাপারে জানতে চাইলে কন্ঠশিল্পী আসিফ আকবর বলেন, ‘ওরে পাখি’ গানটি রোমান্টিক ধাঁচের গান। ‘টিপ টিপ বৃষ্টি’র পর আমি ও আঁখি আলমগীর আবারও একসঙ্গে কোনো গানে কণ্ঠ দিলাম। সুহৃদ সুফিয়ানের গানের কথামালা সুন্দর করে সাজিয়েছে। আর সুর-সঙ্গীতায়োজনে জুয়েল মোর্শেদ তার মুন্সিয়ানার পরিচয় দিয়েছে। আমার ভক্তদের জন্য বড় একটি চমক হতে যাচ্ছে মিউজিক ভিডিওটি। সবাইকে একটি কথায় বলবো বেশি বেশি বাংলা গান শুনুন। সুস্থ ধারার সঙ্গীতের সঙ্গে থাকুন। শুধু আমার গান নয় সবশিল্পী, সব ধরনের ভালো গানের সঙ্গে থাকুন।
আঁখি আলমগীর বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে আমার বেশকটি গান শ্রোতারা পছন্দ করেছেন। গানগুলো জনপ্রিয়তা পেয়েছে। সবশেষ ‘টিপ টিপ বৃষ্টি’ গানটির মাধ্যমে দর্শক-শ্রোতাদের কাছে বেশ সাড়া পেয়েছি। নতুন এই গানটির ভিডিও সবাই পছন্দ করবেন বলে আশা করছি।
গানটির ভিডিও নির্মাতা চন্দন চৌধুরী বলেন, আসিফ ভাই ও আঁখি আপা দুজনেই বড় মাপের শিল্পী। তাদের সাথে কাজ করতে পেরে খুব আনন্দিত। আসিফ ভাই ও আঁখি আপার সাথে এটাই আমার প্রথম কাজ। আমি জুয়েল ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ কারণ তিনি আমাকে এই গানটির ভিডিও বানানোর সুযোগ করে দিয়েছেন। আসিফ ভাই ও আঁখি আপু দুজনেই খুব শ্যুটিং ফ্রেন্ডলি। এদের দুজনের সাথে যে এটা আমার প্রথম কাজ তা মনেই হচ্ছেনা। মূলকথা হচ্ছে নতুন বা তরুণ প্রজন্মের সকল শ্রোতা ও দর্শকদের কাছে আসিফ ভাই ও আঁখি আপু এখনো জনপ্রিয়। নতুন এই গানটির ভিডিও সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ওরে পাখি’ গানটির মিউজিক ভিডিওটি আরটিভি মিউজিক (ইউটিউব) চ্যানেলে প্রকাশ হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button