দূর্ঘটনাশিরোনাম

১২ ফুটবলারকে উদ্ধারে গিয়ে ডুবুরির মৃত্যু

থাইল্যান্ডের গুহায় আটকেপড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার অভিযানে যোগ দেয়া সামান কুনান (৩৮) নামে নৌবাহিনীর সাবেক এক ডুবুরির মৃত্যু হয়েছে।
তিনি আটকেপড়াদের কাছে অক্সিজেন ট্যাংক সরবরাহ শেষে গুহা থেকে বেরিয়ে আসার পথে জ্ঞান হারিয়ে ফেলেন। তার সহকর্মী তাকে বাঁচানোর চেষ্টা করলেও তিনি মারা যান।
এর আগে তিনি থাই নৌবাহিনীর কাজ ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আটকেপড়া কিশোর ফুটবলার উদ্ধার করতে অভিযানে যুক্ত হন।
ভয়াবহ এই গুহার ভেতরে কিশোরদের খোঁজ পাওয়ার পর এই মৃত্যুকে প্রথম বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। গুহায় আটকেপড়াদের উদ্ধারকাজে থাইল্যান্ড ছাড়াও যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীনা, অস্ট্রেলিয়া ও বিভিন্ন দেশের ডুবুরিরা এ উদ্ধার অভিযানে অংশ নেন।
গত ২৩ জুন ১১-১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ চিয়াং রাইয়ের থাম লুয়াং গুহায় প্রবেশ করে। পরে প্রবল বৃষ্টিতে গুহার প্রবেশপথ বন্ধ হয়ে তারা ভেতরে আটকা পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button