টি-২০ রেকর্ড : ফিঞ্চ একাই ১৭২০

১০ ছক্কা ও ১৬ চারের বিনিময়ে ক্যারিয়ার সেরা ১৭২ রান সংগ্রহ করলেন তিনি। আর এই রান করেই বিশ্ব রেকর্ড গড়লেন অ্যারণ ফিঞ্চ।
তবে টি-টোয়েন্টিতে একক সর্বোচ্চ রানের মালিক ক্যারিবিয়ান হার্ডহিটার ক্রিস গেইল। তবে এ নিয়ে দুঃখ করার কিছু নেই। কারণ গেইলের সেই রেকর্ড ছিল ঘরোয়া ক্রিকেটে। আর ফিঞ্চের রেকর্ড আন্তর্জাতিক ক্রিকেটে। তাই এটাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ স্কোর।
মঙ্গলবার (৩ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে উইকেটে নেমেই চার-ছক্কায় স্ট্রকে মাত্র ২২ বলে ফিফটি করেন অজি অধিনায়ক। পরের ৫০ করতে একটু বেশিই বল খেলেছেন। শেষ পর্যন্ত ৫০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টি-২০ সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ। এরপর আরো বেশি বিধ্বংসী হয়ে উঠেন তিনি। জিম্বাবুয়ে বোলারদের কচুকাটা করার দিনে ১৭২ রানে গিয়ে থামে তার ইনিংস। মজার কথা হলো, এই রান সংগ্রহ করতে ৭৬ টি বল মোকাবেলা করেন মিস্টার অধিনায়ক।
শেষ খবর পাওয়া পর্যন্ত নির্ধারিত ২০ ওভাবে স্বাগতিক জিম্বাবুয়েকে ২২৯ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। অর্থাৎ জয় পেতে কঠিন সমীকরণ মিলাতে হবে জিম্বাবুয়েকে।
প্রসঙ্গত, ফিঞ্চ ছাড়াও ৪২ বলে ৪৬ রানের ইনিংস খেলেন আরেক ওপেনার ডি শর্ট। অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে দুই উইকেট সংগ্রহক ব্লেসিং মুজারাবানি।



