আন্তর্জাতিক সংবাদ

চীনকে চোর বললো ট্রাম্প, ট্রাম্পকে বোকা বললো চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্রুপ করে চীনা গণমাধ্যম লিখেছে, ‘জ্ঞানীরা সেতু গড়ে, আর বোকারা গড়ে দেয়াল’। চীনা পণ্যের উপর ২৫ শতাংশ শুল্প আরোপের যে ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন, তার প্রেক্ষীতেই চীনের এমন কটাক্ষ।
৫০ বিলিয়ন ইউএস ডলার মূল্যের চীনা পণ্যের উপর এই শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প চীনের বিরুদ্ধে মেধাস্বত্ব চুরিরও অভিযোগ তুলে।
এর জবাবে চীন জানায়, তারাও যুক্তরাষ্ট্রের ৫০ বিলিয়ন ইউএস ডলার মূল্যের ৬৫৯টি মার্কিন পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে।
এমন পরিস্থিতিতে বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় শেয়ার বাজারেও পতন ঘটেছে।
আমেরিকান প্রযুক্তি ও মেধাস্বত্বের অন্যায় পাচার রোধ করতে এই শুল্ক আরোপ আবশ্যকীয় উল্লেখ করে ট্রাম্প জানিয়েছে, এতে আমেরিকান চাকরি রক্ষা পাবে।
যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া একটি সম্পাদকীয়তে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের নিরসনে বাজারকে আরও উন্মুক্ত করাই সঠিক পন্থা উল্লেখ করে লিখেছে, “জ্ঞানীরা সেতু গড়ে, আর বোকারা গড়ে দেয়াল।”
ইংরেজি ভাষার চীনা দৈনিক দ্য গ্লোবাল টাইমস লিখেছে, বৈশ্বিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করছেন ট্রাম্প, তিনি ভোটারদের কাছে এমন আবেদন তৈরি করতে চান যেনো তিনি তাদের জন্যই যুদ্ধ করছেন।
চীন ঘোষণা করেছে, কৃষি পণ্য, গাড়ি এবং সামুদ্রিক পণ্যের মতো ৩৪ বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক কার্যকর হবে ৬ জুলাই থেকে। বাকি পণ্যগুলোর উপর শুল্ক কার্যকরের বিষয়টি পরে জানানো হবে বলে জানিয়েছে জিনহুয়া।
হোয়াইট হাউজ জানিয়েছে, বার্ষিক বাণিজ্যে ৩৪ বিলিয়ন ইউএস ডলার মূল্যের ৮০০ চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কার্যকর হবে ৬ জুলাই থেকে।
বাকি ১৬ বিলিয়ন মূল্যের পণ্যের উপর শুল্ক আরোপের বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন, এবং তা পরবর্তীতে কার্যকর হতে পারে বলেও জানিয়েছে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button