আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে একদিনে করোনা ভাইরাসে রেকর্ডসংখ্যক আক্রান্ত

যুক্তরাষ্ট্রে একদিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। শুক্রবার সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন কমপক্ষে এক লাখ ২৭ হাজার মানুষ। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, টানা তৃতীয় দিনের মতো শুক্রবার একদিনে আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ে। সব মিলে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি। এর মধ্য দিয়ে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে দুই লাখ ৩৬ হাজার মানুষ মারা গেছেন। মধ্য-পশ্চিমাঞ্চলের বিশেষ করে নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, আইওয়া এবং উইসকনসিনে নতুন করে করোনা সংক্রমণ দেখা দিয়েছে।
এসব রাজ্যকে করোনার নতুন হটস্পট বলে অভিহিত করা হচ্ছে। ওদিকে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ১০ লাখ স্পর্শ করতে যাচ্ছে টেক্সাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button