বিবিধ

মানিকগঞ্জের তৃতীয় লিঙ্গের মানুষদের “গুরু মা” আলোমতির জন্মদিন পালিত

মানিকগঞ্জে বসবাসরত তৃতীয় লিঙ্গের মানুষদের “গুরু মা” আলোমতির ৬০তম জন্মদিন আজ নানা অায়োজনে,আড়ম্বরে পালিত হয়েছে।
সমাজে “হিজরা” বলে যারা পরিচিত তাদের জন্য আজ ছিল অন্যরকম দিন। এমন দিন, এমন অায়োজন তারা কল্পনাতেও আনেন নি।
আয়োজনটি ছিল মানিকগঞ্জ জেলায় বসবাসরত ৮০জন তৃতীয় লিঙ্গের মানুষের দলনেত্রী,যাঁকে তাঁরা “গুরুমা” বলে ডাকে,মানে,ভালবাসে সেই আলোমতির ৬০তম জন্মদিন উদযাপন।
আয়োজনে ছিল কেক কাটা,ফুলেল শুভেচ্ছা,আলোচনা,আপ্যায়ন এবং সঙ্গীতসন্ধ্যা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র,বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম,ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এডভোকেট দীপক ঘোষ,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু,উদীচীর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন,বারসিকের জেলা সমন্বয়কারী বিমল রায়, সাংবাদিক আব্দুল মমিন।

জন্মদিন উপলক্ষে উদীচী জেলা সংসদ কার্যালয় চত্ত্বর বর্ণিল আলোকমালায় সাজানো হয়। আনন্দমুখর পরিবেশে কাটা হয় কেক,চলে বক্তৃতা, আপ্যায়ন,গান।
মেয়র গাজী কামরুল হুদা সেলিম আলোমতির হাতে অাংটি পড়িয়ে দেবার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
আবেগতাড়িত কন্ঠে নানা প্রসঙ্গে কথা বলেন আলোমতি। সমাজ সংসারে তাদের বিড়ম্বনাপূর্ণ জীবন,মানুষের ভালবাসার কথা,অধিকারের কথা বলেন আলোমতি।
শেষ পর্বে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে উদীচীর শিল্পীরা।
(ছবি ও খবর : অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নুর ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button