অভিনেত্রীর মুখে কামড় বসালো কুকুর

বাংলাদেশী দর্শকদের কাছে তিনি খুব একটা পরিচিত না হলেও ভারতের টেলিভিশন দর্শকদের কাছে তিনি খুব জনপ্রিয়। সেই সূত্র ধরেই অভিনেত্রী রীনা আগরওল অংশ নিয়েছিলেন ‘ক্যেয়া হাল মিস্টার পঞ্চাল’র শুটে। আর এই শুট করতে গিয়েই ঘটলো বিপত্তি। হঠাৎ কুকুরের আক্রমণে তিনি ভর্তি হয়েছেন হাসপাতালে।
সূত্রের খবর, শুটিংয়ের দৃশ্যটি ছিল কুকুরটার সাথেই, ক্যামেরায় দৃশ্য ধারণের সময় হঠাৎই কুকুরটা আক্রমণাত্মক হয়ে ওঠে, এবং রীনার মুখে কামড় বসায়। গুরুত্বর যখম হন অভিনেত্রী। সাথে সাথে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় তাকে।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা গিয়েছে বেশ কয়েকটি সেলাই করতে হয়েছে তার মুখে। চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন যেহেতু মুখে চোট পেয়েছেন আর স্টিচও রয়েছে তাই তাকে কমপক্ষে এক মাসের জন্য বেডরেস্টে থাকতে হবে৷
‘ক্যেয় হাল মিস্টার পঞ্চাল’ সিরিয়ালের ঘনিষ্ঠ সূত্র মারফত শোনা যায়, রীণার চোট গুরুত্বর। কুকুরটি তার ঠিক ডান চোখের নীচে দাঁত বসিয়েছে। কোকিলাবেন আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে প্রায় পাঁচটা ইজেকশন দেওয়া হয়। এরপর প্রয়োজন পরলে আরও কয়েকটি দিতে হবে। হাসপাতালের কতৃপক্ষ জানিয়েছে আঘাতটি ঠিক হতে কুড়ি তিরিশ দিন সময় লাহবেই।
তবে আশ্চর্য্যের বিষয় হল রীনার বাড়িতে একটি গোল্ডেন রিট্রিভার আছে যার জন্য তিনি জানেন কীভাবে কুকুরকে পোষ মানাতে হয়। সেইমত এই দৃশ্যটি করতেও রাজি হন তিনি। কিন্তু কীভাবে এমন ঘটনা ঘটল তার খেয় খুঁজে পাচ্ছে না কেউই।




