বিনোদন

মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসে সফল বলিউড নায়িকা দিশা

প্রতিটা মানুষেরই জীবনে চলার পথটা কণ্টকপূর্ণ। জীবনযুদ্ধে নিজের ভাগ্যের সঙ্গে লড়াই করে জয়ী হয় যারা কেবল তারাই এগিয়ে যায় সামনে। নিজের জীবনের নায়িকা হওয়ার পেছনের এমন গল্পই তুলে ধরলেন ‘বাঘি ২’ দিয়ে বলিউড কাঁপানো অভিনেত্রী দিশা পাটানি। সংগ্রামী, অভাব আর নানা যাতনার দিনগুলোকে তিনি শ্রম আর ধৈর্য্য দিয়ে সাফল্যে বদলে নিয়েছেন।
মোহনীয় হাসি, নজরকাড়া সৌন্দর্য, অভিনয়ের সাবলীলতা দিয়ে তিনি এখন বলিউড মাতাচ্ছেন। আজকাল তিনি যেখানেই যান ঘিরে থাকে ক্যামেরা। তাকে নিয়ে আলোচনা হয়, তার প্রেম নিয়ে বলিউডের আকাশে ভেসে বেড়ায় নানারকম গুজব-গুঞ্জন। এসবই তার জনপ্রিয়তার বদৌলতে। কিন্তু দিশার জীবন এতো আনন্দের ছিল না।
দিশা জানান, পড়াশোনা ছেড়ে মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই পাড়ি জমান তিনি। আসার পর প্রতিনিয়ত কাজ খোঁজে গেছেন এ তারকা। বিজ্ঞাপনের অডিশন, টুকটাক মডেলিং করেই মেটাতেন বাড়ি ভাড়া। দিশা বলেন, ‘মুম্বাই আসার পর পরিবার থেকেও টাকা চাননি। প্রতিদিনের রুটিন ছিল কাজে যাও বাড়ি আসো এবং ঘুমোও।’
প্রথম ছবি ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে অভিনয় করে বাজিমাত করলেও সে পর্যন্ত আসতে অনেক কাঠখড় পুড়াতে হয়েছে তাকে। এর আগেও ছবিতে চুক্তিবদ্ধ হয়েও প্রযোজকের ইচ্ছায় বাদ পড়তে হয়েছে দিশাকে। তাই তিনি বলেন, ‘জীবনের এই দিকগুলো থেকে শিক্ষা নিয়েছি।’ হিন্দুস্তান টাইমস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button