বিনোদন

মেয়ে সারার সঙ্গে একই ছবিতে অভিনয়ে নারাজ সাইফ!

বাবা ও মেয়ে একই ছবিতে অভিনয় করার প্রস্তাব বেশ কয়েকবারই পেয়েছেন। কিন্তু প্রতিবারই ফিরিয়ে দিয়েছেন ‘জওয়ানি জানেমন’ তারকা।
মেয়ে সারা আলি খানের সঙ্গে একই ছবিতে অভিনয় করতে একেবারেই নারাজ অভিনেতা সাইফ আলি খান।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেতা।
সাইফের ছবি ‘জওয়ানি জানেমন’ ছবিতে কাজ করার কথা ছিল সারার। সাইফের মেয়ের চরিত্রেই অভিনয় করার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে বাবার কথা শুনেই ওই ছবি করেননি সারা। তার বদলে নেওয়া হয় পূজা বেদীর মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালাকে।
সাইফের বক্তব্য, আসলে পরিবারের কারও সঙ্গে কাজ করাটা খুব জটিল হয়ে যায়। প্রায় চার-পাঁচটা ছবি আমাদের একসঙ্গে করার প্রস্তাব দেওয়া হয়েছে। কখনও আমি করতে চাইনি। আবার কখনও বা সারা।’
তবে ভবিষ্যতে বাবা আর মেয়েকে একসঙ্গে একই ছবিতে দেখা যাবে কিনা সে ব্যাপারে খোলসা করে কিছু বলেননি অভিনেতা। এমনকি পরিবারের সঙ্গে কাজ করলে কী ‘জটিল’ অবস্থার মুখোমুখি হতে হয় তাও জানাননি ছোটে নবাব। তবে সারার সাফল্যে বাবা হিসেবে তিনি যে খুশি, গর্বিত, তা জানিয়েছেন সাইফ।
আগামী ৩১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সাইফ অভিনীত ‘জওয়ানি জানেমন’। বড় পর্দা কাঁপাতে মেয়ে আসছে ১৪ ফেব্রুয়ারি। ওই দিনই মুক্তি পাবে ইমতিয়াজ আলি পরিচালিত, সারা আলি খান এবং কার্তিক আরিয়ান অভিনীত হাইপড ছবি ‘লাভ আজকাল’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button