ভারতীয়দের সম্পর্কে সবচেয়ে বেশি যে ধারণা প্রচলিত আছে, সেটি কোনটি? সেটি হলো ভারতের অধিকাংশ মানুষ নিরামিষভোজী।
কিন্তু সেটি মোটেও ঠিক নয়। অতীতের বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ভারতের এক-তৃতীয়াংশ মানুষ নিরামিষভোজী।
সরকারের পরিচালিত তিনটি জরিপে দেখা যায়, ২৩ থেকে ২৭ শতাংশ ভারতীয় নিরামিষভোজী।এ পরিসংখ্যান একেবারে নতুন কিছু নয়।
মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক বালমুরলি নটরাজন এবং ভারত-ভিত্তিক অর্থনীতিবিদ সুরাজ জ্যাকব সরকারের এ পরিসংখ্যানকে সঠিক বলে মনে করেন না।
তাদের ধারণা, এ পরিসংখ্যানে নিরামিষভোজী মানুষের সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে।
এর পেছনে রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয় জড়িত আছে বলে তারা মনে করেন।
সে হিসেবে ধরে নেয়া যায়, ভারতে গোস্ত খাওয়া মানুষের প্রকৃত সংখ্যা কমিয়ে দেখানো হয় এবং নিরামিষভোজী মানুষের সংখ্যা বাড়িয়ে দেখানো হয়।
সার্বিক বিষয় বিবেচনা নিয়ে গবেষকরা বলছেন, ভারতে প্রায় ২০ শতাংশ মানুষ নিরামিষভোজী। সাধারণভাবে যা ধারণা করা হয়, এ সংখ্যা তার চেয়ে অনেক কম।
ভারতের মোট জনসংখ্যার ৮০ শতাংশ হিন্দু এবং তারাই সবচেয়ে বড় গোস্তভোজী। এমনকি উচ্চবর্ণের হিন্দুদের এক-তৃতীয়াংশ নিরামিষভোজী।
বিবিসি।




